October 15, 2026, 2:57 pm
শিরোনামঃ
আফগানিস্তানের সঙ্গে ড্র, জয়ের সুযোগ হাতছাড়া বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে

অশ্লীলতার ঘটনায় ভাইরাল টিকটকারের পর মতলব উত্তরে মেলা বন্ধ করল প্রশাসন

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নতুন বাজারের ইসলামিয়া মার্কেটে অনুমতি ব্যতীত আয়োজিত মেলায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে অনুমতি ছাড়া মেলা আয়োজন করে গণ-উপদ্রব সৃষ্টির দায়ে দুই আয়োজককে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেলার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ধরনের মেলার আয়োজন না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এর আগে গত ২৮ আগস্ট একই স্থানে চলমান দেশীয় পণ্যের মেলায় এক টিকটকার নিরব প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবক মহল তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে।

নতুন বাজার এলাকার নাম প্রকাশে অনিচ্ছু এক ব্যবসায়ী বলেন, মেলার কারণে প্রতিদিন রাস্তায় জ্যাম লেগে যেত, দোকানে ক্রেতা কমে যাচ্ছিল। প্রশাসন ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।

অভিভাবক লায়লা বেগম বলেন, মেলায় কিশোর গ্যাং আর ইভটিজাররা আড্ডা দিত। আমাদের মেয়েদের নিয়ে বাইরে বের হতে ভয় লাগত। এখন অন্তত এ ভয়টা কমবে।

স্থানীয় শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, মেলার নামে অসামাজিক কাজ বরদাস্ত করা যায় না। প্রশাসনের এই পদক্ষেপে সমাজে ইতিবাচক বার্তা যাবে।

স্থানীয়রা জানান, প্রশাসনের এ উদ্যোগের ফলে এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং ভবিষ্যতে এ ধরনের অনুমতিহীন ও অসামাজিক কর্মকাণ্ড নিরুৎসাহিত হবে।

এ ঘটনায় ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মুন্না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, মেলায় অসামাজিক কার্যকলাপ ও কিশোর গ্যাংদের উৎপাত বেড়ে গিয়েছিল। নিরবের ওই কাণ্ডে শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এজন্যই প্রশাসনের কঠোর পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অনুমতি ছাড়া কোনো ধরনের মেলা আয়োজন করা যাবে না। এতে জনদুর্ভোগ, অসামাজিক কার্যকলাপ এবং আইনশৃঙ্খলার সমস্যা সৃষ্টি হয়। তাই আইনগত ব্যবস্থা নিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা