October 8, 2026, 7:40 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

অসহায় পরিবারের মেয়ের বিয়ের পাশে দাঁড়াল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ১৭ নং রায়শ্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দাদিয়াপাড়া গ্রামে অসহায় ও দারিদ্র পরিবারের এক কন্যার বিয়ের সামাজিক দায়িত্ব পালন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

বুধবার (০১ অক্টোবর) বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ে অসহায় মেয়ের বাবা মো. জাহাঙ্গীরের হাতে ১৬ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা তার কন্যার শুভ বিবাহ সম্পন্ন করতে সহযোগিতা করবে। স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।

সংগঠনের সভাপতি মনজুর হোসেন সজীব জানান,নদাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে সর্বদা মানুষের পাশে থাকবে। আমাদের এই প্রচেষ্টা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে ইনশাআল্লাহ।

সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সুমন বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হলো মসজিদ, মাদ্রাসা, বিধবা ও এতিমদের সহায়তা, অসহায় পরিবারকে সাহায্য করা, চিকিৎসা সহায়তা প্রদান এবং দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থান নিশ্চিত করা। আমরা চাই সমাজের সকল শ্রেণি আমাদের সাথে এগিয়ে আসুক।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাহাবদ্দিন দৈনিক চাঁদপুর প্রবাহকে জানান, আমাদের আশা, সমাজের সুশীল মানুষদের মধ্যে এমন মানবিক উদ্যোগ ছড়িয়ে পড়ুক। আমরা গ্রামে প্রায় ছয় বছর ধরে গরিব ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছি। আগামীতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টি সহ সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখব।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ: আবু ইউসুফ সুমন, বেলায়েত হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, আলাউদ্দিন মিলন, মোঃ আরমান হোসাইন, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মানিক হোসাইন, হুমায়ুন আহমেদ, রাকিবুল হাসান রাকিব, আনোয়ার শরিফ হোসাইন, মাওলানা আমিনুল ইসলাম আমিন, মুহাদ্দিস শহিদুল্লাহ, মাওলানা মকবুল, মেম্বার জামাল হোসেন, আনোয়ার হোসেন, আবুল বাশার, আমিনুল হক, মোঃ শাজাহান, হাফিজ, মফিজ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা