October 10, 2026, 11:47 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার ২ জন গ্রেপ্তার

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিন উপজেলার বড়পুকুরপাড় এলাকায় ২০ অক্টোবর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার সিন্দুরিয়া পাড়া গ্রামের আখলাক হায়দারের ছেলে আদনান হায়দার এবং একই থানার পূর্বহুড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে মোঃ দুলাল।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলে নাশকতা কার্যক্রম চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট বুড়িচং এর নাজিরা বাজার এলাকায় ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা করে ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে।

এ ঘটনায় অনেক নিরীহ ছাত্র গুরুতর আহত হয়। এ ব্যপারে বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা