October 5, 2026, 11:36 pm
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

চাঁদপুরের শ্রেষ্ঠ ওসি মতলব উত্তরের রবিউল হক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাসিক কল্যান সভায় মতলব উত্তরের আইন শৃঙ্খলা রক্ষা, সর্বোচ্চ মাদক উদ্ধার, সর্বোচ্চ মাদক মামলা, সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হকের হাতে সন্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবিরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গত কয়েক মাসে জেলার সর্বোচ্চ আইনশৃখলা রক্ষায়, মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিত অবদান রাখার স্বীকৃতি স্থাবরূপ থানার অফিসার ইনচার্জ জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, মতলব উত্তর থানার আইনশৃখলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমাক সহযোগিতা করেছে। জেলার অন্যতম বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত উপজেলা এটি।

তিনি মতলব উত্তর থেকে মাদক নির্মূল সহ সকল সামাজিক অপরাধ দূর করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা