October 17, 2026, 6:31 am
শিরোনামঃ
ফাইনালে চার রানে হার, ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ, উদ্ধার আরও দুটি বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো নিয়ে বিশ্বব্যাংকের আলোচনা ‘আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালিত হলো বিশ্ব খাদ্য দিবস খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সুন্দরবনসংলগ্ন ১৮টি অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, যুদ্ধবিরতি নিয়ে নতুন অনিশ্চয়তা নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে সৌদি আরবে ইউরোপীয় ইউনিয়ন–উপসাগরীয় সম্মেলন স্থগিত সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জামায়াতের ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি নিয়ে আলোচনা

চাঁদপুর-২ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন রাশিদা আক্তার মিতু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে প্রার্থী ঘোষণা করেছে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়ার স্বাক্ষরিত মনোনয়নপত্রে রাশিদা আক্তার মিতুর নাম চূড়ান্ত করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ০৫ এর উল্লেখসহ ২৬১, চাঁদপুর-০২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বুধবার (২৪ ডিসেম্বর ) তারিখে মনোনয়ন প্রদানপত্রে স্বাক্ষর করেন এবি পার্টির এ নীতিনির্ধারক।

মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, রাশিদা আক্তার মিতুকে চাঁদপুর-২ আসনে এবি পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

এ সময় মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া বলেন, জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি নতুন নেতৃত্ব গড়ে তুলছে। চাঁদপুর-২ আসনে আমাদের প্রার্থী রাশিদা আক্তার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।

মনোনয়ন পাওয়ার পর রাশিদা আক্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, এবি পার্টির প্রতি কৃতজ্ঞতা জানাই। সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে আমি কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা আমার প্রথম অঙ্গীকার।

আগামী নির্বাচনে চাঁদপুর-২ আসনটি এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা