October 8, 2026, 7:37 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম উত্তোলন করলেন বিএম গোলাফ হোসেন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রাপ্ত জেলার যুগ্ম সদস্য সচিব বিএম গোলাফ হোসেন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি’র কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুম সরকার কাওছার আহমেদ, মতলব উত্তর উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক মো. হানিফ এবং মতলব উত্তর উপজেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. আবুল কালাম।

ফরম সংগ্রহ শেষে বিএম গোলাফ হেসেন বলেন, এই আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণই ক্ষমতার মালিক তাদের অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ সবসময় রাজপথে ছিল, এবং ভবিষ্যতেও থাকবে।

জনগণের সমর্থন ও ভালোবাসাকে শক্তি হিসেবে সামনে নিয়ে নির্বাচনী মাঠে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএম গোলাফ হেসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা