October 15, 2026, 1:41 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় নুদরাত জাহান নোশিন!

মতলব উত্তর প্রতিনিধি:

এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত নুদরাত জাহান নোশিন ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চায়।

নুদরাত জাহান নোশিন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের মো. নাসির উদ্দিন ও ফাতেমা আক্তার  দম্পতির জৈষ্ঠ্যসন্তান। সে ২০০৫ সালের ৫ জুন সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নোশিন এবছর ঢাকা বোর্ডের উত্তরা রাজউক মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

নোশিন ভবিষ্যতে চিকিৎসক হয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করে দেশের মানবতার সেবায় কাজ করতে চায়।

এর আগে উত্তরা রাজউক মডেল স্কুল এন্ড কলেজ থেকে নোশিন  পিএসসি, জেএসসি ও এসএসসি ( বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

পরীক্ষার ফলাফলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুদরাত জাহান নোশিন বলেন, আলহামদুলিল্লাহ সকলের দোয়া, পিতামাতা ও শিক্ষকদের পরিশ্রম এবং নিজের প্রচেষ্টায় ভাল করতে পেরেছি। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারি, তার জন্য সকলের দোয়া কামনা করছি।

উল্লেখ্য, নুদরাত জাহান নোশিন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিমের বড় ভাই নাসির উদ্দিনের জৈষ্ঠ্যকন্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা