October 8, 2026, 7:31 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

চিলমারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায়, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন উপজেলার ছাত্র-জনতা।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার থানাহাট কলেজ মোড় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এলএসডি গোডাউন মোড়ে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিলটি।

এসময় তারা- দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে, ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ‘হৈই হৈই রৈই রৈই, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সংগঠক আব্দুর রহমান পারভেজ, জেলা সদস্য লিটন ইসলাম সাকিব, আসাদুজ্জামান রিয়াদ, উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, রেজাউল করিম, সাব্বির আহমেদসহ আরও অনেক ছাত্ররা উপস্থিত ছিলেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক আব্দুর রহমান পারভেজ বলেন, ২ দিনের মধ্যে আ’ লীগ নিষিদ্ধ ও গাজীপুরে শহীদ কাসেম হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে, নয়তো ছাত্র সমাজ মেনে নিবে না। মনে রাখবেন আপনাদের ক্ষমতায় বসিয়েছে, এই ছাত্র সমাজ বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা