October 15, 2026, 2:53 pm
শিরোনামঃ
খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না

জমকালো আয়োজনে আজ মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে জমকালো আয়োজনে আজ উদ্বোধন হতে যাচ্ছে ‘বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-১০’ ক্রিকেট টুর্নামেন্ট ২৪-২৫।

রবিবার সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-১০’ ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজে মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

নিশ্চিন্তপুর বন্ধু মহল কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট খেলায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীম আহমেদ। খেলায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।

সার্বিক সহযোগিতায় আছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ মো. আহসান উল্লাহ প্রধান। টুর্নামেন্টটি পরিচালনায় রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি মো. জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মো.নাজমুল হাসান রোকন।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবেন উত্তর নিশ্চিন্তপুর কল্যাণমূলক সংগঠন বনাম দূর্গাপুর ফ্রেন্ডস ক্লাব। টুর্নামেন্টটে ১৬টি দল অংশগ্রহণ করবে এবং প্রতিটি খেলা নক-আউট ভিত্তিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা