October 9, 2026, 10:56 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

ঝিনাদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :

“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা ও সচেতনতামূলোক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কন্যা শিশু দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করতে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন প্রধান শিক্ষক আক্তার জাহান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বিশ্বজুড়ে নারী ও কন্যা শিশুদের প্রতি অব্যাহত সহিংসতা ও নৃশংসতায় উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে কন্যাশিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রতিটি কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে জানান। অনুষ্ঠান শেষে ছাত্রীদের মাঝে ন্যাপকিন বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, এ সময় সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা, অবিভাবক, ছাত্রী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা