October 10, 2026, 11:10 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

তারেক রহমানের নেতৃত্বেই গঠিত হবে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন

মমিনুল ইসলাম:
Oplus_131072

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ। মেধাভিত্তিক রাজনীতির মধ্য দিয়েই নতুন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ হবে।

আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারস্থ মেডি ফার্স্ট কনফারেন্স রুমে স্থানীয় যুব সমাজের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—এখন সময় এসেছে রাজনৈতিক পরিবর্তনের। ৫ আগস্টের গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে আমাদের রাজনীতিতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জাসাসের সভাপতি ফারুক হোসেন। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল ফরাজি।

আরও বক্তব্য দেন—উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছেংগারচর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন ফরাজি, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন মোল্লা, যুবদল নেতা রনি, যুব নেতা রাসেল ও কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা