October 17, 2026, 6:32 am
শিরোনামঃ
ফাইনালে চার রানে হার, ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ, উদ্ধার আরও দুটি বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো নিয়ে বিশ্বব্যাংকের আলোচনা ‘আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালিত হলো বিশ্ব খাদ্য দিবস খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সুন্দরবনসংলগ্ন ১৮টি অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, যুদ্ধবিরতি নিয়ে নতুন অনিশ্চয়তা নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে সৌদি আরবে ইউরোপীয় ইউনিয়ন–উপসাগরীয় সম্মেলন স্থগিত সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জামায়াতের ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি নিয়ে আলোচনা

দেশে কালবৈশাখীর আশঙ্কায় পাকা ধান কাটার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

দেশে কালবৈশাখীর আশঙ্কায় কৃষকদের পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ থেকে ৩০ এপ্রিল এই সময়ের প্রথমার্ধে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে, মাঝামাঝি সময়ে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং এই সময়ের শেষে খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে কৃষি তথ্য সার্ভিসের বেতার কৃষি অফিসার ইসমাত জাহান এমি আজকের পত্রিকাকে বলেন, বৈশাখ মাসে ৮০ শতাংশ ধান পাকা হলেই তা কেটে ফেলতে হবে। ইতিমধ্যে সুনামগঞ্জ হাওরসহ বিভিন্ন জায়গায় পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। হাওর অঞ্চলে ৬০ থেকে ৭০ ভাগ ধান কাটা শেষ হয়েছে ইতিমধ্যে।

এদিকে টানা প্রায় চার দিনের তাপপ্রবাহ শেষে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। এ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রোববার থেকে। আজ সোমবার সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা। বেলা পৌনে ১টার দিকে ঢাকায় বৃষ্টি নামে। রাজধানীতে আজ ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী চার দিন বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ মে থেকে তাপমাত্রা বাড়তে পারে।

বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন এই তাপপ্রবাহ কমে গেছে। আগামীকাল থেকে আরও কমে যাবে। তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বাড়বে।

তথ্যসূত্র : আজকের কাগজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা