October 13, 2026, 4:15 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

ধর্মপাশায় কিশোরী অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে জুই আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা মোজাম্মেল আকন্দ।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল আকন্দ (পিতা: মনজুরুল হক) বলেন, আমার মেয়ে জুই আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ে। দীর্ঘদিন ধরে মোবারক (পিতা: আইজল মিয়া, গ্রাম: চকিয়াচাপুর, পেশা: অটোচালক), তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। বিষয়টি মোবারকের বাবাকে জানালে মোবারক ক্ষিপ্ত হয়ে ওঠে।

তিনি আরও জানান, গত ১৯ জুন ২০২৫ রাত ৯টার দিকে মোবারক ও তার সহযোগী রানা মিয়া (পিতা: নজরুল), মনির (পিতা: হাবিবুল) ও আজহার (পিতা: আয়াত আলী) সহ মিলে তাদের বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করে। এ সময় জুই ঘর থেকে বের হলে তারা মুখ চেপে ধরে অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সেদিন রাতেই তারা ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চার দিন পর মোবারক তাদের স্ত্রীর মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পুলিশ অভিযান চালিয়ে জুইকে উদ্ধার করে এবং মোবারককে আটক করে আদালতে প্রেরণ করে। কিন্তু গত ২৭ আগস্ট আদালতে জুইকে হাজির করা হলে আদালত তাকে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে পূর্বপরিকল্পিতভাবে অবস্থান নেয়া মোবারকের লোকজন হঠাৎ উকিল চেম্বারে ঢুকে মোজাম্মেল আকন্দের ওপর হামলা চালায় এবং জুইকে আবারও অপহরণ করে নিয়ে যায়।

পরিবারের দাবি, আমার মেয়ে জুই আকন্দকে দ্রুত উদ্ধার করে নিরাপদে আমাদের কাছে ফিরে দিতে হবে, মোবারক ও তার সহযোগিতা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া এ নিরাপত্তা ব্যর্থতা সুশ্রেষ্ঠ তদন্ত করতে হবে, আমাদের পরিবারকে যেকোনো ধরনের হুমকি ও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে, আমরা আশা করি ও সংকৃষ্ট কৃতপক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদের মেয়ে জুই আকন্দকে নিরাপদে ফিরিয়ে দেবে।

এবিষয়ে জানতে চাইলে মোঃ হবিকুল মিয়া জানান যে তাদের মেয়ে কে তারা লুকিয়ে এখন আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা