October 15, 2026, 2:02 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিষিদ্ধ কারেন্ট জাল ও বেপরোয়া বাল্কহেড চালনার অভিযোগে আটক ৭

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি অভিযানে এক রাতেই দায়ের হয়েছে ৬টি পৃথক মামলা। এর মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে নিষিদ্ধ কারেন্ট জাল নিজ হেফাজতে রাখার অপরাধে এবং বাকি পাঁচটি মামলা দায়ের করা হয়েছে নদীপথে বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে নৌযান (বাল্কহেড) চালানোর অপরাধে।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে এফআইআর নং ১৭ থেকে ২২ পর্যন্ত এসব মামলা দায়ের করা হয়। নিষিদ্ধ জাল রাখার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৫(২)(খ) অনুযায়ী মামলা দায়ের। বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৮০ অনুযায়ী মামলা দায়ের।

এফআইআর নং-১৭ (জি আর নং-৫৭০): নিষিদ্ধ কারেন্ট জাল নিজ হেফাজতে রাখার অভিযোগে মামলা। আসামি মো. হান্নান বেপারী (৪০), গ্রাম বাহাদুরপুর, মতলব উত্তর।

এফআইআর নং-১৮ থেকে ২২ (জি আর নং-৫৭১ থেকে ৫৭৫): নদীপথে বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে নৌযান চালানোর অভিযোগে মামলা। এর আসামি: কামরুল হাসান নয়ন (২৪), দাউদকান্দি, কুমিল্লা এবং মো. শাহীন (২৫), জামালগঞ্জ, সুনামগঞ্জ। মামলা নং-১৯ এর আসামি: সুকানী মো. খোকন (২৬), ভোলা সদর। মামলা নং-২০ এর আসামি: সুকানী মো. জসিম উদ্দিন (২৫), জামালগঞ্জ, সুনামগঞ্জ।

মামলা নং-২১ এর আসামি: মো. আরাফাত (২২), রামগতি, লক্ষ্মীপুর। মামলা নং-২২ এর আসামি: সুকানী মোহাম্মদ নাজিমমুদ্দিন (৪৫), ভোলা সদর।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম বলেন, নদীপথে চলাচলকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের টহল অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল ও বেপরোয়া বাল্কহেড নিয়ন্ত্রণে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছি। যেকোনো মূল্যে নদীর নিরাপত্তা ও মাছের প্রজনন রক্ষা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা