October 9, 2026, 10:52 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

নিষ্কাশন সংকটে এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত খেলাধুলা থেকে

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এখন পানির নিচে তলিয়ে আছে। টানা বৃষ্টিপাত ও সঠিক নিষ্কাশন ব্যবস্থার অভাবে বিদ্যালয়ের মাঠটি আজ পুকুরে পরিণত হয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রতিদিনই খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, নষ্ট হচ্ছে বিদ্যালয়ের পরিবেশও।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ ছিল এলাকার প্রাণকেন্দ্র। প্রতিদিন বিকেলে শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের পদচারণায় মুখর থাকত মাঠটি। এখন সেখানে হাঁটু সমান পানি, চারপাশে জমেছে আবর্জনা। মাঠের পাশে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, যার আসা-যাওয়ার পথও প্রতিনিয়ত পানিতে ডুবে থাকে।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে, আর বিদ্যালয়ের পরিবেশও দিন দিন নষ্ট হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এখলাছপুর উচ্চ বিদ্যালয় এই এলাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু মাঠের এই করুণ অবস্থায় এখন আর শিশু-কিশোরদের খেলাধুলার কোনো জায়গা নেই। প্রশাসনের উচিত ছিল দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।

এ বিষয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, মাঠের পানি নিষ্কাশনের জন্য একটি স্থায়ী ড্রেন নির্মাণ প্রয়োজন। এখন এটি প্রায় স্থায়ী জলাশয়ে পরিণত হয়েছে, যা শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, পুরো এলাকার মানুষের জন্যই হতাশার।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, এই মাঠ সংস্কারের জন্য অনেক অর্থ প্রয়োজন। বর্তমানে প্রশাসনের কাছে যে পরিমাণ অর্থ আছে, তা দিয়ে পুরো কাজ সম্পন্ন করা সম্ভব নয়। অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা