October 15, 2026, 2:19 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ হলেন মতলব উত্তরের সজীব

মতলব উত্তর প্রতিনিধি:

গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় যে মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান এস এম খাইরুল ইসলাম সজীবকে অন্তরবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস স্যারের যুগ্ম সচিব পদমর্যাদায় একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

এস এম খায়রুল ইসলাম সজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট অনার্স এবং মাস্টার্সেও ফাস্ট ক্লাস ফাস্ট হয়। তারপরে ওবামা স্কলার পেয়ে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে।

খাইরুল ইসলাম সজীব বর্তমানে তার প্রতিষ্ঠিত ওয়াই ওয়াই বেঞ্চারস ও ইম্প্যাক্ট হাব এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কর্মরত ছিলেন।

সজীব এম খায়রুল ইসলাম বলেন, ‘ সত্যি বলতে কী, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, আমি এতবড় দায়িত্ব পেয়েছি, সাধারণত যারা এই সম্মান পেয়ে থাকেন তারা অনেক উঁচু মাপের মানুষ হয়’ এই সম্মান আমার দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দিবে বলে মন্তব্য করেন ওবামা স্কলার সজীব।

সজীব সরকার এর বাড়ি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিঘাটা সরকার বাড়ি, তার পিতার নাম মো. সেলিম সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা