October 9, 2026, 11:14 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ!

বিশেষ প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের পরিচালিত ক্লাব ডি. এইড-এর উদ্যোগে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পলাশবাড়ী গ্রামে প্রায় ১০০টি শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রমের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি ২০২৫ (বুধবার) পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। তিনি শীতার্ত মানুষের দুঃখ—কষ্ট তুলে ধরে শিক্ষার্থীদের মানবিক কার্যক্রমে আরও যুক্ত হওয়ার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, বিভাগের শিক্ষকবৃন্দ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, স্থানীয় প্রতিনিধি মো. জয়নাল আবেদীন ও পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেফাউর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আগত অতিথিরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং পলাশবাড়ী গ্রামের মধ্যে সম্পর্কের দৃঢ়তা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা