October 13, 2026, 3:55 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী যুথি ইসলাম জুঁই এখনও নিখোঁজ রয়েছেন। গত ২২ এপ্রিল ২০২৫, (মঙ্গলবার) দুপুর ১:০০টায় রাজপাড়া থানা অন্তর্গত মোজাম্মেলের মোড় এলাকার নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যদের ধারণা, পারিবারিক কলহের কারণে অভিমানের বসে তিনি নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ হওয়ার পরদিন, ২৩ এপ্রিল, যুথির পরিবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগাযোগ করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভাগীয় শিক্ষকবৃন্দ তাকে খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। তবে, ২ সপ্তাহ শেষে হতে চলেছে, এখনো যুথি ইসলাম জুঁই-এর কোনো সন্ধান মেলেনি।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আজ (৫ মে ২০২৫) সকাল ১১ টায় যুথির খোঁজে দ্রæত ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপদে ফিরে আসার দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে যুথির খোঁজে এগিয়ে  আসার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন যুথির নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং  যে কেউ যুথির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা