October 15, 2026, 1:39 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাবের কোহোর্ট কমেন্সমেন্ট

নিজস্ব প্রতিনিধি,ববিবি :

বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নতুন নতুন আইডিয়া ইনোভেশন সৃষ্টির লক্ষে ̈ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের অধীনে অনুষ্ঠিত হলো কোহোর্ট কমেন্সমেন্ট ২।

আজ (১১ জুলাই ২০২৪ ) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সকাল ১০ টায় কোহোর্ট কমেন্সমেন্ট ২-এর আয়োজন করা হয়।

এ আয়োজন মূলত একাডেমিক ও শিল্প ক্ষেত্রের ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দের দ্বারা অনুপ্রাণিত হয়ে শিক্ষার মাধ্যমে উদ্বাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপধাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।

সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার জনাব সুরঞ্জিত মন্ডল।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইটি-এর উপ-পরিচালক জনাব ফরিদুজ্জামান খান তার স্বগত বক্তেব্যে ̈ নির্বাচিত দল এবং অংশগধহণকারীদের উষ্ণ অভ্যর্থনা জানান।

তিনি প্রতিভা লালন এবং উদ্যোক্তা মনোভাব বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের উদ্বাবন কেন্দ্রের মুখ ̈ ভূমিকার উপর জোর দেন।

বিশেষ অতিথি বিএইচটিপিএর উদ্বাবন ও বাণিজ্যিকীকরণ বিশেষজ্ঞ জনাব এ.এন.এম সফিকুল ইসলাম প্রোগ্রামটির কৌশলগত উদ্দেশ্য সম্পর্কে বিশেষ ধারণা প্রদান করেন।

তিনি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বর্তমান চাকরি বাজারের চ্যালেঞ্জ মোকাবেলার সম্ভাবনা তুলে ধরেন।

প্রধান অতিথি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা অংশগ্রহণকারীদের এবং বৃহত্তর অর্থনীতিতে প্রোগ্রামের রূপান্তরমূলক প্রভাবের উপর জোর দেন। উদ্বাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে এর ভবিষ্যৎ অবদান সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি জনাব সুরঞ্জিত মন্ডল বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষসহ সকল অংশগ্রহণকারী এবং অংশীদারদের অমূল্য সহায়তার জন ̈ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি অংশগ্রহণকারীদের তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শেষে জনাব এ.এন.এম সফিকুল ইসলাম ইনোভেশন হাবের শিক্ষার্থীদের নিয়ে একটি ক্লাস সেশন পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা