October 10, 2026, 11:27 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ববিবি :

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিতর্ক ক্লাব,পলিটিক্যাল সাইন্স ডিবেটিং সোসাইটি-এর আয়োজনে ১২ মে থেকে ১৬ মে ৫ দিনব্যাপী বিতর্ক মহা উৎসব PSDS DEBATE FEST-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সপ্তাহজুড়ে আয়োজিত এই আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০টি দল।

এই বিতর্ক উৎসবে বিজয়ী হয়েছে ইংরেজি বিভাগের দল টিম এপিক নিগোশিয়েটোরস।

এছাড়া প্রথম রানার আপ হয়েছে আইন ও মানবাধিকার বিভাগের দল টিম স্ফুরণ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে আইন ও মানবাধিকার বিভাগের দল টিম ব্রেইন বুস্টার।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল উপভোগ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বিতর্ক পরবর্তী আলোচনায় অতিথিগণ বুদ্ধি ও মননের বিকাশে এবং অর্জিত জ্ঞান শানিত করতে বিতর্কের গুরুত্ব আলোচনা করেন।

8/এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা