October 5, 2026, 11:47 pm
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

বানারীপাড়ায় ব্লাড ব্যাংকের কমিটি গঠন রাহাত সভাপতি ; মারুফ সম্পাদক

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় মানবতার সেবায় ব্রত ব্লাড ব্যাংকের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোড়ে গ্রীণ লাইফ হসপিটালে বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান কার্যালয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা আঃসালামের  সভাপতিত্বে  ‘মানবতার টানে ভয় নেই রক্ত দানে’  স্লোগানকে সামনে রেখে বানারীপাড়া ব্লাড ব্যাংকের এ কমিটি গঠন করা হয়। পরে দুপুর ১২ টায় বানারীপাড়া প্রেস ক্লাবে সংবাদিকদের সামনে ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আঃ সালাম  নবগঠিত কমিটিতে

রাহাত হোসেন ফকিরকে সভাপতি  মোঃ রাশেদুল ইসলাম মারুফকে সাধারণ সম্পাদক ও মোঃ সাব্বির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যদের নাম ঘোষণা  করেন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি ,সাগর হাওলাদার সহ- সভাপতি,রাইসুল ইসলাম শান্ত,, যুগ্ম সম্পাদক অনিক খালাসী,প্রচার সম্পাদক কাওসার মৃধা, দপ্তর সম্পাদক ,তাসলিম খান ,শিক্ষা সম্পাদক মোসাঃ চৈতি খানম প্রমুখ। এসময় বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মাইদুল ইসলাম রনি ও পরিচালক রাইসুল ইসলাম সানিসহ সংগঠনের সাথে যুক্ত সকল রক্তদাতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বানারীপাড়া ব্লাড ব্যাংকের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা