October 8, 2026, 7:01 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

বিএনপি’তে প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা নেই : তানভীর হুদা

মমিনুল ইসলাম:

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বিএনপি’র মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নেই। তারেক রহমান যার হাতে ধানের শীষের প্রতীক দেবেন, বিএনপির সব নেতাকর্মী তার পক্ষ হয়েই কাজ করবে। বিএনপির মূল মেরুদণ্ড হচ্ছে মা-বোনেরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মা-বোনদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি সাধারণ মানুষের দল, মা-বোনদের দল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ মুক্তিরকান্দি প্রধানীয়া বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানভীর হুদা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এখন নির্বাচনমুখী। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। রাতের আঁধারে ভোট হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, জনগণ ভোট দিতে পারেনি। এবার দেশের মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে তারেক রহমানের নেতৃত্বে।

তিনি বলেন, সুষ্ঠু ভোটের দাবিতে বিএনপির হাজারো নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছে। কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, কেউ হয়রানির শিকার হয়েছেন, তবুও আমরা পিছু হটি নাই। বিএনপির মূল লক্ষ্য হচ্ছে জনগণের পাশে থাকা এবং জনগণকে পাশে রাখা। আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন, দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তানভীর হুদা বলেন, এখন মাঠে-ঘাটে আলোচনা হচ্ছে কে মনোনয়ন পাবেন। কিন্তু আমাদের মূল লক্ষ্য যেন জনগণের আস্থা অর্জনের বিষয় থেকে সরে না যায়। নমিনেশন কে পায় সেটা বড় বিষয় নয়, সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানকে শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন নেতার হাতে বিএনপির প্রতীক দেবেন, যিনি জনগণের পাশে থেকেছেন এবং মাঠে থেকে দলের জন্য কাজ করেছেন।

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু’সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা