October 9, 2026, 10:49 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

বিএনপির সম্ভাব্য তালিকায় নাম না থাকলেও তানভীর হুদার জনসভায় জনতার ঢল ; সম্ভাব্য আর চূড়ান্ত মনোনয়ন এক জিনিস নয় : তানভীর হুদা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বিএনপির হাই কমান্ড সারাদেশে দলীয় প্রার্থীর যেই তালিকা প্রকাশ করেছেন, সেটা শুধুই সম্ভবত প্রাথমিক তালিকা। চূড়ান্ত তালিকা এখনো তৈরি করা হয়নি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মতলবের তৃণমূলের মানুষ আমার সাথে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই বিশ্বাস আমার আছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী আইডিয়াল একাডেমি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তানভীর হুদা বলেন, তিন তারিখে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক। দুই উপজেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থী শুক্কুর পাটোয়ারী, ডা. সরকার শামীম এবং আমার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। ছেংগারচর বাজারে বিএনপি’র পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এমন আচরণ গণতন্ত্রের পরিপন্থী।

তিনি যোগ করেন, আমি তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও করবো। আমি ধানের শীষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সম্ভাব্য ও চূড়ান্ত মনোনয়ন এক বিষয় নয়। ভয় দেখিয়ে মানুষের মন জয় করা যায় না।

তানভীর হুদা বলেন, আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। মতলবের বিএনপি কর্মীরা যেন একে অপরের বিরুদ্ধে না গিয়ে ঐক্যবদ্ধ থাকেন, সেই আহ্বান জানাই।

প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকা সত্ত্বেও তানভীর হুদার সভায় এলাকাবাসীর উপচে পড়া ভিড় দেখা যায়। মাঠজুড়ে ছিল তৃণমূল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি। সভায় অনেক নেতৃবৃন্দ কাফনের কাপড় মাথায় বেঁধে এসেছে এমন উপস্থিতি লক্ষ করা গেছে।

উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা