October 8, 2026, 7:44 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসন (মতলব উত্তর–দক্ষিণ) থেকে মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা রাজনৈতিক প্রচারণা জোরদার করতে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন ঘোষণা করেন।

ওয়েবসাইটের ঠিকানা www.tanvirhuda.com। সাইটটিতে তার রাজনৈতিক কার্যক্রম, মতামত, নেতাকর্মীদের জন্য পরামর্শ দেওয়ার সুযোগ, যোগাযোগের তথ্য ও গুরুত্বপূর্ণ লিংকসমূহ রাখা হয়েছে।.

তানভীর হুদা তার উদ্বোধনী বার্তায় বলেন, প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ থেকে আমার রাজনৈতিক প্রচারণার একটি নতুন অধ্যায় শুরু হলো। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনকে সামনে রেখে উদ্বোধন করলাম আমার অফিসিয়াল ওয়েবসাইট www.tanvirhuda.com। সাইটটি নিয়মিতভাবে আপডেট করা হবে ইনশাআল্লাহ। সবাই সাইটটি ভিজিট করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের পরামর্শই এই সাইটটিকে আরও উন্নত ও কার্যকর করতে সাহায্য করবে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। আমাদের নেতা তানভীর হুদা এই ওয়েবসাইটের মাধ্যমে নেতাকর্মীসহ সাধারণ জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করতে পারবেন। বিএনপি’র সকল দিকনির্দেশনা ও তথ্য এখান থেকেই পাওয়া যাবে।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা বলেন, ডিজিটাল মাধ্যমের ব্যবহার এখন রাজনৈতিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তানভীর হুদা এ পদক্ষেপের মাধ্যমে দলকে আরও এগিয়ে নিতে পারবেন।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এ ওয়েবসাইট চালুর মাধ্যমে তানভীর হুদার রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা