October 15, 2026, 2:07 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে মতলবে মেডিকেল কলেজ স্থাপন করা হবে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন

মমিনুল ইসলাম:

বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, লেখাপড়া করে শুধু পুথিগত জ্ঞান অর্জন করলেই হবে না। শিক্ষা গ্রহন করে একজন ভালো মানুষ হতে হবে। কেননা শিক্ষিত মানুষের চেয়ে ভালো মানুষ বেশি প্রয়োজন। আমি পুথিগত জ্ঞান অর্জন করলাম কিন্তু দেশের জন্য কিছু করতে পারলাম না। সমাজের জন্য কিছু করতে পারলাম না। তাহলে এই শিক্ষা মূল্যহীন। সুতরাং এমন শিক্ষা অর্জন করতে হবে যেই শিক্ষা দিয়ে মানুষের জন্য ও দেশের জন্য করা যায়।

শনিবার (২৪ মে) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী লুধুয়া হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আমার নেতা তারেক রহমানের স্বপ্ন একটি অপরাধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন। সেই লক্ষ্যে আমি আজকে ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে ঘোষনা করতে চাই, যতি কেহ মাদক, ইভটিজিং এবং অন্যান সামাজিক অপরাধের সাথে যদি যুক্ত হয়, আর আমি যদি প্রমাণ পাই তাহলে উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়বো। এধরনের কোন অপরাধীর ঠাঁই নেই। তিনি সকল শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে লেখাপড়া করার জন্য আহ্বান করেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেলে আকর্র্ষনীয় পুরস্কৃত করা হবে বলে ঘোষনা করেন।

বক্তব্যে মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আর আমি যদি আপনাদের খেদমত করার সুযোগ পাই তাহলে মতলবে হবে মেডিকেল কলেজ আর এই লুধুয়ায় হবে বিশ্ববিদ্যালয় কলেজ।

লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেনের সভাপতি ও সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবির চানমিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইউনিসেফ এর ক্রান্টি ম্যানেজার ডাঃ এমদাদুল হক মানিক, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ্ব আলী আজগর খান, সাবেক সদস্য এসএম বোরহান উদ্দিন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, ইঞ্জিনিয়ার আবুল হাশেম, কাজী হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ড. আব্দুল মান্নান, বোরহান উদ্দিন খান, মাইনুদ্দিন দেওয়ান, শিক্ষক রুহুল আমিন, জহির হোসেন।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পরীক্ষার্থী মো. জাকারিয়া। হামদ পরিবেশন ১০ম শ্রেণির শিক্ষার্থী মিথিলা আক্তার। মানপত্র পাঠ বিদায়ী শিক্ষার্থী সাবিকুন নাহার ও মাহিনুর আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা