October 8, 2026, 7:55 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

বুড়িচংয়ে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে চুরি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং।

আইন-শৃঙ্ঘলা বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে চুনোপুটি ধরলেও রাঘব বোয়ালরা থেকে যায় ধরাছোছোয়ার বাইরে।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং অলি গলিতে আড্ডা সহ অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ।

গত কয়েক দিন আগে বুড়িচং সদর ইউনিয়নের আরাগ রোডে ভাই ভাই  মার্কেটের ২য় তলায়  সাংবাদিক মোঃ আবদুল্লাহ’র প্রতিষ্ঠান গ্রীণ বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে মোবাইল ও ইন্টারনেট  রাউটার চুরি করে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক, বুড়িচং সদর বাজারের বিভিন্ন দোকানের গোডাউনের তালা ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। এলাকায় চুরি, কিশোর গ্যাং ও ছিনতাইর ঘটনা দিন দিন বেড়েই চলছে।

চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং সহ অসামাজিক কার্যকলাপ সদর বাজারের অলি গলিতে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী ও এলাকাবাসী পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা