October 13, 2026, 4:42 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

বুড়িচংয়ে জাতীয় যুব দিবসে আলোচন ; প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।

আজ ০১ নভেম্বর শুক্রবার সকালে বুড়িচং উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন অফিসার মো. রাছেল সারোয়ার, ইউ আর সি মোস্তফা কামাল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা সহকারী  যুব উন্নয়ন অফিসার কাজী মো. মুজিবুর রহমান,  সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মাহবুবুল আলম,  যুব উন্নয়ন ক্যাশিয়ার মো. তোফাজ্জল হোসেন।

এসময় যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলোকিত যুব সংঘের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জাবির, যুব ওয়াইকসের মহিলা বিষয়ক সম্পাদক লিজা আক্তার।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সাহিদা আক্তার, শপথ শেষে গবাদিপশুর উপর ট্রেনিং করা ৩০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং ৬ জনকে ৩লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা