October 13, 2026, 4:10 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

বুড়িচংয়ে তিন আ.লীগ নেতা আটক!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে আইনজীবীসহ তিন আওয়ামী লীগ নেতা আটক করে থানা পুলিশ।

আজ (১০ ফেব্রুয়ারি ২০২৫) সোমবার সন্ধ্যায় ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন, বুড়িচং উপজেলার কৃমিল্লা জজকোর্টের আইনজীবী ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.রেজাউল করিম খোকন, আ’ লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম,মোকাম ইউনিয়নের আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন-কে আটক করা হয়েছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক প্রতিনিধিকে জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার অভিযোগে মামলার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে রেজাউল ও জামালকে গতরাতে বুড়িচং থানা পুলিশ আটক করে,অপরজন আইনজীবী রেজাউল করিম খোকনকে কুমিল্লা গোয়েন্দা পুলিশ(ডিবি) আটক করে।

আগামীকাল মঙ্গলবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা