October 13, 2026, 4:12 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অগ্রানাইজেশনের   উদ্যোগে এবং বুড়িচং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সহযোগীতায় বুধবার ২৭ নভেম্বর সকাল ১০টায় আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আবু রায়হান, উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জয়নাল আবেদীনসহ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা এবং খামারীবৃন্দ।

বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রামের ২০২০ খামারীর মাঝে ৭৫ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা