October 9, 2026, 10:55 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

বুড়িচংয়ে মরহুম হোসেন আলী স্মরণে বিজয়পাড়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বিজয়পাড়া মরহুম হোসেন আলী স্মরণে বিজয়পাড়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮ডিসেম্বর শনিবার বিকালে বিজয়পাড়া রাস্তার পূর্ব পাশে ফাইনাল খেলাটি হয়। এতে অংশগ্রহণ করে বিজয়পাড়া পশ্চিমপাড়া একাদশ বনাম খাঁন বাড়ি ফুটবল একাদশ।

খেলায় ট্রাইবেকারে ২/১ গোলে বিজয়পাড়া খান বাড়ি একাদশকে পরাজিত করে বিজয়পাড়া পশ্চিম বাড়ি একাদশ জয় লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোঃ সজিব রানা।

উক্ত খেলায় মোঃ আবুল হাসেম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটি এম মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আমির হোসেন বাদল, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক সোহেল আহম্মেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু জাহের শিপু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কবির,ছাত্রনেতা আমিনুল ইসলাম বাবু,  তোফায়েল আহমেদ রুবেল।

আমন্ত্রিত অতিথি-মোঃ নসু মিয়া মেম্বার, মোঃ মফিজুল ইসলাম মেম্বার (সাবেক), আলহাজ্ব মোঃ আবুল কাশেম, আহহাজ্ব মোঃ তফাজ্জল হোসেন মাষ্টার, মোঃ আবু তাহের (সর্দার), মোঃ উসমান খান মাষ্টার, মোঃ মফিজুল ইসলাম (দুবাই প্রবাসী),  মোঃ স্বপন মিয়া (কয়েত প্রবাসী), মোঃ খায়রুল ইসলাম(ওমান প্রবাসী), মোঃ আল আমিন ইসলাম ( সৌদি প্রবাসী) ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা