October 15, 2026, 1:32 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মতলবে সাজাপ্রাপ্ত ১৭ মামলার আসামী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আটক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
????????????

চাঁদপুরের মতলব উত্তরে আট মাসের সাজা প্রাপ্ত ১৭ মামলার আসামি ও আন্ত:জেলা ডাকাত দলের সদস্য রাসেলকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

সে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।

গত ২৯ মে বুধবার মতলব উত্তর থানার এসআই সুজিত চন্দ্র দে, এসআই নাজিম উদ্দিন ও এএসআই আতিকুর রহমান মিয়াজী সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি মাধ্যমে উপজেলার ধনাগোদা নদী থেকে আটক করেছে।

থানা সূত্রে জানা যায়, আসামী রাসেল প্রায় দশ বছর যাবত পলাতক ছিল। সে আন্তঃজেলার ডাকাত দলের সদস্য, তার বিরুদ্ধে মাদক, দস্যুতা, ডাকাতি, চুরিসহ ১৭ টি মামলা রয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা