চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী’র পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে ২৮ জুলাই সোমবার মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাধী উত্তর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখযোগ্যভাবে, এই লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখা। প্রচারণায় নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় শুরা সদস্য ও উপজেলা সভাপতি মাওলানা আনসার আহমদ পীর সাহেব বাগিচাপুর (হাফিজাহুল্লাহ)।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াছিন আহমদ, উপাধী উত্তর ইউনিয়ন সভাপতি আনিছুর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ কামরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ জসিম উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতি মুহাম্মাদ সবুজ আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।
মার্ষ্টার বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্পটে দিনব্যাপী প্রচারণায় স্থানীয় জনগণের মাঝে হাতপাখা প্রতীকের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বক্তারা বলেন, সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীককে বিজয়ী করতে হবে।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, মাঠে বাড়ছে ইসলামী আন্দোলনের উপস্থিতি ও প্রচারণার গতি।