October 13, 2026, 3:37 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল ; সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি!

মমিনুল ইসলাম :

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়টি বন্ধ ছিল।

কিছুদিন পূর্বে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা না করেই কার্যালয়টি দখলে নিয়ে নেন বিএনপির কিছু সংখ্যক নেতৃবৃন্দ। বিষয়টি সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নজরে আসলে তিনি নেতৃবৃন্দকে নির্দেশ করেন অতি শীঘ্রই  আওয়ামী লীগের ঐ কার্যালয়টির দখলদারিত্ব ছেড়ে দেওয়ার জন্য।

তানভীর হুদার নির্দেশ সোমবার (২১ এপ্রিল) বিকেলে ঐ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কার্যালয়টি দখলমুক্ত করে দেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের নেতা তানভীর হুদা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানতে পারে সুজাতপুর বাজারে বিএনপি’র একটি কার্যালয় উদ্বোধন করা হযেছে।সুজাতপুর বাজারটি মতলব উত্তর উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই কার্যালয়টি পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। আমাদের বিএনপির নীতি ও আদর্শ আমাদের এটি অনুমতি দেয় না যে আমরা অন্য কারো অফিস বা জায়গা দখল করে আমাদের দলের কার্যালয় প্রতিষ্ঠা করবো, বিশেষ করে সুজাতপুর বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে।

সুতরাং, আমাদের নেতা তানভীর হুদা নির্দেশ দিয়েছে অতি দ্রুত সময়ের মধ্যে এই কার্যালয়টি বন্ধ করে দেয়া হোক। প্রয়োজনে এই বাজারে অন্য কোনো বিতর্কহীন স্থানে আমরা সম্পূর্ণ নিজ উদ্যোগে বিএনপির একটি অফিস প্রতিষ্ঠা করতে। আমরা তানভীর হুদার নির্দেশনায় কার্যালয় বন্ধ করলাম।

বক্তব্যে আরো বলেন, বিএনপি জনগণের দল। জনগণের মনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে-এমন কোনো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে বলে জানিয়েছেন তানভীর হুদা।

মুঠোফোনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন চাঁদাবাজি, দখলদারিত্ব, সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। বিএনপিতে কোন চাঁদাবাজ ও দখলদারিত্বের স্থান নেই। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সুজাতপুর বাজারের বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আমি নেতৃবৃন্দকে এগুলো বন্ধ করার নির্দেশনা দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেন, দুলু ভূঁইয়া, হাসান সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হালিম সরকার রিংকু, যুবদল নেতা মিজানুর রহমান প্রধান, বাগানবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মফিজুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আল আমিন রহমান, শ্রমিক দল নেতা কবির হোসেন, ছাত্রদল নেতা ইমরান হোসেন, তানজিল প্রধান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা