October 13, 2026, 3:35 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির আলোচনা ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর আলোচনা সভা ও ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ খোকন এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফয়েজ সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন।

কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি মো. মতিন বেপারী, মো. ফারুক খন্দকার, মো. রফিক মুন্সি, সহ-সাধারণ সম্পাদক  মো. বিল্লাল বেপারী, সাংগঠনিক সম্পাদক জহির মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গনি বেপারী, দপ্তর সম্পাদক মো. রাসেল মোল্লা, সহ দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম, প্রচার সম্পাদক মো. খোকন প্রধান, কোষাধক্ষ্য মো. শরিফ বেপারী, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস ফাতেমা বেগম, যুব বিষয়ক সম্পাদক জমির বকাউল, সদস্য মো. জাকির সরকার, মো. বোরহান সরকার, মো. জাকির মুন্সি, মো. শাওন মুন্সি, মো. জাকির প্রধান, মো. খোকন বেপারী, মো. সামাদ বেপারী।

কমিটি গঠনের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ২০ দলীয় জোটের চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এলডিপির ত্যাগ ও আন্দোলনের ইতিহাস উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। আজ ইউনিয়ন পর্যায়ে এলডিপির সংগঠন গড়ে তোলা মানে গণমানুষের অধিকার আদায়ের লড়াইকে আরও শক্তিশালী করা। এই নবগঠিত ইসলামাবাদ ইউনিয়ন কমিটি এলডিপিকে মাঠে সক্রিয় করবে এবং আগামীর রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণের আস্থা অর্জন করতে পারব। দেশের স্বার্থে, মানুষের অধিকার রক্ষায় এলডিপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।

ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি মো. ফয়েজ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. ফজলুল কাদের চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর এলডিপির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বেপারী, উপজেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি মো. জামান পাটোয়ারী, ছেংগারচর পৌর গণতান্ত্রিক যুব দলের সভাপতি সুমন সরদার, সাধারণ সম্পাদক মহন বেপারী, সেলিম প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানান এবং দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা