October 13, 2026, 3:43 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরে এসিডে দগ্ধ মিলি চিকিৎসকধীন অবস্থায় মৃত্যু!

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
Oplus_131072

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া এসিড দগ্ধ গৃহবধূ মিলি আক্তারের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসকধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিলির মা রাশেদা বেগম।

ঘটনা সূত্রে জানা যায়, পশ্চিম সুজাতপুর গ্রামের আয়ুব আলীর মেয়ে মিলি আক্তরের সাথে মমরুজকান্দি গ্রামের সফিকুল ইসলাম মানিকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে মিলি আক্তারের অন্যত্র বিয়ের হয়ে গেলেও মানিক তাকে ভুলতে পাড়েনি। এদিকে বিয়ের পর মিলির স্বামী বিদেশ থাকায় বাপের বাড়িতে থাকতো মিলি। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী রাত ৯ ঘটিকায় সময় সফিকুল ইসলাম মানিক ও মমরুজকান্দি গ্রামের শাহজাহানের ছেলে জাহিদ মিলে এসিড নিক্ষেপ করে। এতে মিলির মুখ, বুক, পিঠ ও হাত ঝলসে যায় এবং মা রাশেদা বেগমের হাত ও উরু ঝলসে যায়। পরে তাদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে দিলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

এ ঘটনায় মিলির বাবা আইয়ুব আলী বাদী হয়ে সফিকুল ইসলাম মানিক ও জাহিদকে আসামি করে মতলব উত্তর থানায় মামলা করে।

এ ঘটনায় পুলিশ এজাহারভূক্ত দুই আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। আসামীরা ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং এসিড নিক্ষেপ করার সত্যতা স্বীকার করেন।

সোমবার ৩০ ডিসেম্বর বিকেল সোয়া চারটায় চিকিৎসাধীন অবস্থায় মিলি আক্তারের মৃত্যু হয়।

মিলি আক্তারের পিতা আইয়ুব আলী জানান, যারা আমার মেয়ে মিলি আক্তার’কে এসিড নিক্ষেপ মেরে ফেলেছে আমি তাদের ফাঁসি চাই।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম মানিক এবং তাঁর সহযোগী এসিড নিক্ষেপকারী জাহিদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা দু’জনই চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারি রোববার রাত ১১টার দিকে উপজেলার সুজাতপুর এলাকায় দৃর্বত্তদের দেওয়া এসিডেদগ্ধ হন গৃহবধু মিলি ও তার মা রাশেদা বেগম। মিলি আক্তারের একটি ৭ মাসের ছেলে সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা