October 9, 2026, 11:37 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

মতলব উত্তরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১০ হাজার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হলদিয়া গ্রামের চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকারের উদ্যোগে তার নিজ বাড়িতে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা সভাপতিত্বে ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লালু, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রনি, বিএনপি নেতা মনির হোসেন সরকার, মোহাম্মদ আলী মাস্টার, তৈয়বুর রহমান পনির, রুহুল আমিন সরকার, ওয়াদুদ সরকার, সিদ্দিকুর রহমান বকাউল, ফরাজীকান্দী ইউনিয়ন ছাত্রদের সাবেক আহ্বায়ক শাহ্ ইমরান, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্ আলী প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছোট হলদিয়া আল-মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ ওয়াসিম আহমেদ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সবসময় জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সুস্থতা কামনা করে দেশের মানুষ দোয়া করছে। জনগণের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে শীতের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও জাতির কল্যাণ কামনা করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং অসহায় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা