October 15, 2026, 2:39 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মতলব উত্তরে খাল থেকে যুবকের মরদহ উদ্ধার!

মতলব উত্তর প্রতিনিধি :
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের একটি খাল থেকে মো. খবির প্রধান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন।

জানা যায়, নিহত মো. খবির প্রধান উপজেলার মান্দারতলী গ্রামের মৃত গোলাম মোর্তোজা প্রদানের ছোট ছেলে। তার স্ত্রী মাহমুদা বেগম ও মুনিয়া আক্তার (১১), তোহা আক্তার (৩) নামে ২টি কন্যা সন্তান রয়েছে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

খবির উদ্দিনের চাচাতো ভাই মো. পাভেল জানান, আমার ভাই মো. খবির উদ্দিন প্রধান  অটোরিক্সা চলিয়ে এবং কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আজকে বিকেলে জমিতে ধানের চারা রোপন করতে গিয়েছিল।সন্ধ্যায় বাড়িতে না ফিরলে আমরা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করি। পরে লোক মুখে শুনতে পাই কারা যেন আমার ভাইকে মেরে খালের পানিতে ফেলে রেখে চলে গেছে। গত দুই বছর আগে সলিম উল্ল্যাল লাভলু কাকাকে মেরে ফেলেছে। তার বিচার আজও পাইনি। আজকে আবার আমার ভাইকে মেরে ফেলেছে। এখন আমরা প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের বিচার চাই।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, মান্দারতলী গ্রামের বেপারী বাড়ির পাশের খালের পানিতে যুবকের মরদেহ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।

পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা