October 6, 2026, 12:50 am
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

মতলব উত্তরে চাঁদপুর খবরের অগ্রযাত্রার ২০তম বর্ষপূর্তি উদযাপন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের জনপ্রিয় আঞ্চলিক দৈনিক চাঁদপুর খবর অগ্রযাত্রার ২০তম বর্ষে পদার্পণ করেছে।

এ উপলক্ষে সোমবার (২২ ডিসেম্বর) মতলব উত্তর প্রেসক্লাব হল রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রিয় চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, সময়ের আলোর স্টাফ রিপোটার কামরুজ্জামান হারুন, দৈনিক যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেন, আমার দেশ এর মতলব উত্তর প্রতিনিধি শেখ ওমর ফারুক, বিজনেস বাংলাদেশ এর মতলব উত্তর প্রতিনিধি গোলাম নবী খোকন, আইন বার্তার বিশেষ প্রতিনিধি নুর মোহাম্মদ খান, কালবেলার মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, নয়া দিগন্তের প্রতিনিধি সুমন আহমেদ, আদি বাংলার প্রতিনিধি শাহিন আলম, সংগ্রাম এর প্রতিনিধি দেওয়ান মুরাদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক চাঁদপুর খবর দীর্ঘ দুই দশক ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনবান্ধব সাংবাদিকতার মাধ্যমে চাঁদপুরবাসীর আস্থা অর্জন করেছে। সত্য ও সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নেতৃত্বে পত্রিকাটি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিয়মিতভাবে তুলে ধরে আসছে, যা জেলার সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আলোচনা সভা শেষে দৈনিক চাঁদপুর খবরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানটি আয়োজন করেন দৈনিক চাঁদপুর খবরের মতলব উত্তর প্রতিনিধি শামিম আহমেদ জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা