জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া তার নিজ বাড়িতে পারিবারিক অনুষ্ঠান শেষে মতলব উত্তর উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
শনিবার (৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ছেংগারচর পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক গাজী ইকবাল কবির, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ষাটনল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার প্রধান, ছেংগারচর পৌরসভা যুব সংহতির আহ্বায়ক নুরুল হুদা হুদা, সদস্য সচিব আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, পৌরসভা ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক প্রধান, পৌরসভা ৭নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃ মনির হোসেন প্রধান, ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
সভায় এমরান হোসেন মিয়া উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা কমিটি আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে চাঁদপুর জেলা জাতীয় পার্টির পূর্ণ সমর্থন ও একাত্মতার ঘোষণা দেন।