October 10, 2026, 11:12 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

মতলব উত্তরে জামায়াতে ইসলামীর গণমিছিল

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় ছেঙ্গারচর স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের জামাতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন।

এ সময় তিনি বলেন, দলের নির্বাচনী ইশতেহারের নির্দেশনা ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলতে হবে। কোনো নেতা–কর্মীর কর্মকাণ্ডে আমার বা দলের সুনাম যেন ব্যাহত না হয়, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার, সেক্রেটারি মেহেদী হাসান নাজির, পৌর জামায়াতের আমীর এইচ এম রবিউল আলম, সেক্রেটারি শাহজালাল প্রধান এবং প্রচার সম্পাদক বাবুল প্রধান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব সরকার, সাধারণ সম্পাদক শাহ ইমরান, আবদুল লতিফ লিটনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা