October 15, 2026, 2:27 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মতলব উত্তরে দি কার্টার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মমিনুল ইসলাম:
Oplus_131072

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান (ইংরেজি ভার্সন) দি কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৫ জানুয়ারী) আনন্দমুখর পরিবেশে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী এ অনুষ্ঠান সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থাপনায়  সুশৃঙ্খলভাবে অ্যাসেম্বলি, প্যারেড ও পিটি শো-প্রদর্শিত হয় এবং এরপরে পায়রা, বেলুন উড়িয়ে ও মশাল প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের।

বিশেষ অতিথির বক্তব্যে দেন, এনএমসিআই বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদরূল্লাহ আল মনসুর।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা