October 8, 2026, 7:58 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টা ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।

এসময় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, পিআইও মো. আওরঙ্গজেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সাংবাদিক আরাফাত আল-আমিন প্রমুখ।

এসময় ইউএনও একি মিত্র চাকমা বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বসাসো হবে। সকলে মিলে পূজার পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার ব্যাপারে সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা