October 15, 2026, 1:43 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মতলব উত্তরে নকল সরবরাহের সময় দেশীয় অ.স্ত্রসহ আটক ১

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র অসদুপায় অবলম্বন করে নকল সরবরাহের সময় দেশীয় অ.স্ত্র সহ মো. মেহেদী হাসান নামে একজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিশ্চিন্তপুর হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এসএসসি চুড়ান্ত পরীক্ষা ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন ১১টা ৪০ মিনিটে সময় নিশ্চিন্তপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৭) নকল দেওয়ার জন্য দেওয়াল টপকিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ও মতলব উত্তর থানা পুলিশ তাকে আটক করেন এবং মো. মেহেদী হাসানের দেহ তল্লাশী করে নকলসহ একটি বিদেশী ধা.ড়ালো চা.কু উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব মে. আরিফ উল্ল্যা মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র নকল সরবরাহের সময় মো. মেহেদী হাসানকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ ঘটনায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব মে. আরিফ উল্ল্যা মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা