October 13, 2026, 3:43 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরে প্রতিবন্ধী কার্ডের যাচাই-বাছাইয়ে ভোগান্তি ; ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ভুক্তভোগীরা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী কার্ডের আবেদনের যাচাই-বাছাই করতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ভোগান্তির শিকার হয়েছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা যায়।

সকাল ৯টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের ফোন করে জানানো হয়, যাচাই-বাছাই ও চিকিৎসক কর্তৃক শারীরিক পরীক্ষা সরাসরি উপস্থিত থেকে সম্পন্ন করতে হবে। সেই অনুযায়ী অনেকেই সকাল সকাল অফিসে এসে পৌঁছান। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও যাচাই-বাছাই শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিতরা।

দক্ষিণ রামপুর গ্রামের রেশমা খাতুন তার ৯ বছরের নাতনী ইভাকে নিয়ে সকাল ৯টায় আসেন। তিনি বলেন, সকাল থেকে রোদে বসে আছি, কেউ ঠিকমতো জানায় না কবে ডাকবে। ছোট মেয়েটা কষ্টে আছে।

নেদামদী জামতলা গ্রামের মো. রাসেল (২৫) বলেন, আমাদের সময় মতো ডাকা হয়, কিন্তু অফিসারদের দেখা মিললো ১১টার পরে। এভাবে হয়রানি ঠিক না।

হাফানিয়া গ্রামের সাহেব আলী জানান, আমার ছেলে মনছুর আলমকে (২৩) নিয়ে সকালেই এসেছিলাম, ৫ ঘণ্টা পরও এখনো ভিতরে ঢুকতে পারছি না।

মোহনপুর গ্রামের মনির হোসেন (৫০) বলেন, প্রতিবন্ধীদের জন্য করা কার্যক্রমে যদি এমন হয়রানি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?

অভিযোগ ও ব্যাখ্যা মিলিয়ে দেখা যায়, পর্যাপ্ত জনবল ও স্থান সংকুলানের অভাবে মতলব উত্তরের সমাজসেবা কার্যালয়ের এই যাচাই-বাছাই কার্যক্রমে বিশৃঙ্খলা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন কার্যক্রমে আরও শৃঙ্খলা ও পরিকল্পনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সঠিক সময়ে এসে যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছি। উপজেলা হলরুম না পাওয়ায় অফিসে কাজ শুরু করতে হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৫০ জনের যাচাই-বাছাই শেষ করেছি। একসঙ্গে অনেকেই চলে আসায় সামান্য জটিলতা তৈরি হয়েছে। একজন প্রতিবন্ধীর সঙ্গে ৩-৪ জন করে আসায় লোকসমাগম বেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা