October 13, 2026, 4:08 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরে বিজয় দিবসে জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় পার্টির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজী, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক গাজী ইকবাল কবির, সাংগঠনিক সম্পাদক স্বপন খান, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব আব্দুল কাদের, ছেংগারচর পৌর যুব সংহতির আহ্বায়ক হুদা, সদস্য সচিব আবুল বাশার এবং ছেংগারচর পৌর জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ মিদুল সিকদার, আকাশ ও নাঈম মিয়াজী।

এ সময় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতা ও গণতন্ত্র সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা