October 13, 2026, 4:47 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরে বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি লায়ন্স ক্লাবের

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষের মাঝে চক্ষু শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি এবং সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছে ‘লায়ন্স ক্লাব’।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

শিকারীকান্দি তরুন সংঘের আমন্ত্রণে সাড়া দিয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডসিটি ক্রেডেন্স, মিডসিটি ক্যাম্পাস মিড ভ্যালি, মিডটাউন, ব্ল্যাক শেড ও ঢাকা আইকনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শফিউল আলম এম.জে.এফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গেট এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, কেবিনেট ট্রেজারার লায়ন হাসান, কাজী তরিকুল ইসলাম, শিকারীকান্দি তরুন সংঘের উপদেষ্টা সিরাজুল ইসলাম। পরিচালনা করেন- কেবিনেট সেক্রেটারির শেখ ওবায়েদ উল্লাহ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা