October 15, 2026, 1:50 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মতলব উত্তরে বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

মমিনুল ইসলাম :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্থানীয় জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ শোভিত বটতলায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব খাতের আওতায় খাস, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ-২০২৫ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৭টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তিনি বলেন, সরকার প্রতিবছর জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিচ্ছে। এর মূল লক্ষ্য হচ্ছে দেশি প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং জলাশয়গুলোকে মৎস্য সম্পদে সমৃদ্ধ করা। আমরা চাই, অবমুক্ত করা মাছগুলো রক্ষা পেয়ে বড় হয়ে উঠুক এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করুক। এজন্য স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

এ সময় তিনি আরও বলেন, মৎস্য খাত আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই প্রাকৃতিক জলাশয়ে মাছ রক্ষার পাশাপাশি পোনা অবমুক্তকরণের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে। এ কর্মসূচি অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে মৎস্য চাহিদা পূরণসহ জাতীয় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহম্মেদ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। এছাড়া ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উপজেলার নির্বাচিত ৭টি জলাশয়ে কার্প জাতীয় ও দেশি প্রজাতির বিভিন্ন ধরনের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যে এসব জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণ উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা