October 10, 2026, 11:58 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন ; ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এ অভিযানে অবৈধভাবে কৃষি খাস জমির মাটি কাটার অপরাধে ৩ জনকে আটক করে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মতলব উত্তরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ষষ্ঠখন্ড বোরচর এলাকায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই কৃষি খাস জমির মাটি ও নদীর বালু উত্তোলন করছিল একটি চক্র। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে অর্থদণ্ডসহ মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থান দিয়ে রাতের আঁধারে এমনকি দিনের বেলাতেও ড্রেজার ভাসিয়ে গোপনে বালু উত্তোলন করা হচ্ছে। নৌ পুলিশ ও কোস্টগার্ডের টহল থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র নিয়মিতভাবে বালু লুট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, মেঘনা নদী ও কৃষিজ খাস জমি আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কোনো ধরনের অনুমোদন ছাড়াই বালু বা মাটি উত্তোলন সম্পূর্ণ অবৈধ। নদী ভাঙন, পরিবেশ বিপর্যয় ও কৃষি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ ছাড় পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা