October 13, 2026, 3:38 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও একি মিত্র চাকমা এর নেতৃত্বে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম, মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাংবাদিক নুর মোহাম্মদ প্রমুখ।

এসময় শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস ও ঘটনাবলী তুলে ধরেন ইউএনও। নতুন প্রজন্মের মাঝে প্রকৃত ইতিহাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা