October 9, 2026, 11:25 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

মতলব উত্তরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তর (চাঁদপুর)  প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তরে মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রেহান উদ্দিন মাস্টারের বিরুদ্ধে  মিথ্যা ও বানোয়াট মামলা এবং অপপ্রচার প্রতিবাদে এলাকাবাসী  মানববন্ধন করেছে।

সোমবার (৩ নভেম্বর)  বিকালে উপজেলার দিঘলীপাড় নূরানী হাফেজিয়া মাদ্রাসার মাঠে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধ ও প্রতিবাদ সভায় ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মফিজুল ইসলাম, নুরুল আমিন প্রধান, এরফান বেপারী।

প্রতিবাদ সভায় স্হানীরা  বলেন, রেহান উদ্দিন মাষ্টারের নামে মিথ্যা মামলা  দিয়ে তার সম্মান হানি করছে। ওই মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা আরো বলেন, মিথ্যা মামলার অভিযোগকারী মো. আরিফ দর্জী একাধিক চুরির ঘটনায় ধরা পড়েছেন এবং তার বিরুদ্ধে স্থানীয়ভাবে নানা অপকর্মসহ জাগা জমি দখলের অভিযোগ রয়েছে।

জানা যায়, গত ২৬ অক্টোবর সকালে  শিক্ষক রেহান উদ্দিন  বিদ্যালয়ে যাওয়ার সময় স্থানীয় মোঃ আরিফ দর্জী তার ওপর অশালীন আচরণ ও আক্রমণের চেষ্টা করেন। রেহান উদ্দিন মাস্টার বিষয়টি এড়িয়ে বিদ্যালয়ে চলে যান। কিন্তু পরদিন আরিফ দর্জী থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা